হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ওড়িশা উপকূল এবং তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। ১৬ সেপ্টেম্বর পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে।
কলকাতা পেরিয়ে পশ্চিম দিকে এগিয়ে গিয়েছে নিম্নচাপ। ফলে রবিবার থেকে কলকাতায় বৃষ্টি কমবে। যদিও রবিবার দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরও ২৪ ঘণ্টা বঙ্গে নিম্নচাপ সক্রিয় থাকবে। তার পর তা ক্রমে শক্তি হারাবে।